বিস্তারিত
সময় থাকলে পড়ুন — এখানে কোনো কিছু বাড়িয়ে বলা নেই।
ব্রণ বয়ঃসন্ধির জিনিস নয় — ২৫, ৩০ বা তার পরেও হয়, বিশেষ করে হরমোন বা দুশ্চিন্তার সাথে।
কেন হয়
চারটা জিনিস একসাথে হলে ব্রণ ওঠে:
- বেশি তেল — হরমোনের কারণে
- মরা কোষে লোমকূপ বন্ধ হওয়া
- ব্যাকটেরিয়া
- প্রদাহ — এখান থেকেই লালভাব আর ব্যথা
যা কাজ করে
স্যালিসাইলিক অ্যাসিড লোমকূপ খোলে, নিয়াসিনামাইড লালভাব কমায়, বেনজয়েল পারঅক্সাইড ব্যাকটেরিয়া কমায়। দিনে দুইবারের বেশি ধোবেন না — বেশি ধুলে ত্বক শুকিয়ে আরও তেল ছাড়ে।
আর মনে রাখবেন: তৈলাক্ত ত্বকেরও ময়েশ্চারাইজার লাগে। শুকনো ত্বক বেশি ব্রণ বানায়।
যা ব্রণ বাড়ায়
এগুলো বন্ধ করলে অর্ধেক কাজ এমনিতেই হয়ে যায়:
- ব্রণ খোঁটা বা চাপা
- কড়া স্ক্রাব দিয়ে ঘষা
- বারবার মুখে হাত দেওয়া, নোংরা বালিশের কভার
- একসাথে অনেক নতুন প্রোডাক্ট শুরু করা
সাধারণ প্রশ্ন
কত দিনে কমে?
নতুন ব্রণ কম উঠতে শুরু করে ২ সপ্তাহের ভিতরে। ত্বক পরিষ্কার হতে ৪–৮ সপ্তাহ। ব্রণের দাগ যেতে আরও কয়েক মাস লাগতে পারে।
শুরুতে ব্রণ বেড়ে যায় কেন?
কিছু উপাদানে প্রথম ২–৩ সপ্তাহ ভিতরের বন্ধ লোমকূপগুলো উঠে আসে। এটা স্বাভাবিক। তবে জ্বালা বা ফুলে যাওয়া হলে বন্ধ করুন।
ব্রণের দাগ কি যায়?
লাল বা বাদামি দাগ সময়ের সাথে হালকা হয়, নিয়াসিনামাইড ও সানস্ক্রিনে দ্রুত। গর্তের মতো দাগ ক্রিমে যায় না, ওটার জন্য ডাক্তারি চিকিৎসা লাগে।
আরও কিছু জানার আছে?
WhatsApp-এ লিখুন। কোনটা আপনার জন্য ঠিক হবে সেটা বলে দেব — আর কোনো প্রশ্নই আমাদের কাছে অস্বস্তিকর নয়।
WhatsApp-এ প্রশ্ন করুনএগুলোও দেখতে পারেন






